ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এ কথা প্রায় সকলেই জানেন। দিন কিংবা রাত, যখনই ধূমপান করা হোক না কেন, তা দেহের জন্য ক্ষতিকর। তবে চিকিৎসকদের মতে, দিনের একটি নির্দিষ্ট সময় ধূমপান শরীরের জন্য সবচেয়ে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় বলিউডে অভিনয় করা এই নারীকে চেনেন অনেকেই—তিনি কলকাতার অভিনেত্রী রূপা দত্ত। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও। অর্থ-সম্ভ্রান্ত জীবনযাপন করলেও বারবার চুরি ও পকেটমারির ঘটনায় আলোচনায় আসছেন তিনি।
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদল কর্মী শাকিব। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে আহত শাকিব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার (১ নভেম্বর) রাতে পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ চারজনের মধ্যে একজন মারা গেছেন।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, “যারা নিরীহ আওয়ামী লীগ—যারা বাধ্য হয়ে মিছিলে বা মিটিংয়ে গেছে কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি, কারো ক্ষতি করেনি—তাদেরকে দয়া করে কিছু বলিও না; তাদের বুকে টেনে নিন।”
জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
ভালোবাসার কোনো সীমান্ত নেই—এই কথাটিকেই সত্য প্রমাণ করেছেন চীনের এক তরুণ ও ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী।
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরা ও বিক্রির অভিযোগে ৫০ কেজি জাটকা জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে মাছ পরিবহনের দায়ে ব্যবসায়ী ইছাকে (১৯) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও তীব্র উত্তেজনা। বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ধরা পড়েছেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে রয়েছেন ১৫ জন নারী ও ১১ জন শিশু।