Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস- Chief TV

আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  237 views
আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল পার্কিং করা বাস- Chief TV

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী। এর আগে ভোর ৫টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় পার্কিং করা ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রণব চৌধুরী বলেন, “ভোরে সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটির ভেতরের অংশ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা এসে বাসে আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। এছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”


Share: