Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে এসএমএসে - Chief TV

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে এসএমএসে - Chief TV

2025-10-15  সম্পাদক  259 views
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে এসএমএসে - Chief TV

বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করে। প্রতি বছর লাখো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা খুব সহজেই মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে মাত্র একটি মেসেজ পাঠিয়েই ফলাফল জানার ধাপ গুলো নিচে দেয়া হলোঃ

ধাপ ১:
মোবাইল ফোনের “মেসেজ” অপশনে গিয়ে নিচের ফরম্যাটে টাইপ করুন:
HSC বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) রোল নম্বর ২০২৫

উদাহরণ:
`HSC DHA 123456 2025`
ধাপ ২:
টাইপ করা মেসেজটি পাঠিয়ে দিন (16222)নম্বরে।

ধাপ ৩:
কয়েক মুহূর্তের মধ্যেই ফিরতি মেসেজে পাওয়া যাবে ফলাফল।

বিভিন্ন বোর্ডের জন্য এসএমএস ফরম্যাট

বোর্ডের নাম     | এসএমএস ফরম্যাট |      

|ঢাকা বোর্ড                    | HSC DHA 227755 2025 |   
|চট্টগ্রাম বোর্ড                | HSC CHI 227755 2025 |  
|রাজশাহী বোর্ড              | HSC RAJ 227755 2025 | 
|কুমিল্লা বোর্ড                 | HSC COM 227755 2025 | 
| যশোর বোর্ড                 | HSC JES 227755 2025 |  
| বরিশাল বোর্ড               | HSC BAR 227755 2025 |  
| সিলেট বোর্ড                | HSC SYL 227755 2025 |  
| দিনাজপুর বোর্ড           | HSC DIN 227755 2025 |  
| ময়মনসিংহ বোর্ড         | HSC MYM 227755 2025 |  
| মাদ্রাসা বোর্ড                | ALIM MAD 227755 2025 | 
| কারিগরি বোর্ড              | HSC TEC 227755 2025 |  

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অনলাইন পদ্ধতির পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানার এই ব্যবস্থা দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফলাফলপ্রাপ্তি সহজ ও সময় সাশ্রয়ী করেছে।

 


Share: