Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য - Chief TV

ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য - Chief TV

2026-04-06  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  170 views
ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার ক্ষেতেও সুস্বাদু মধু চাষে সাফল্য - Chief TV

ঠাকুরগাঁও এলাকায় সরিষা, লিচু, কালোজিরা থেকে মৌ-বাক্স বসিয়ে মধু আহরণ করা গেলেও মিষ্টি কুমড়ার খেত থেকে মধু সংগ্রহ করে সবার দৃষ্টি কেড়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। তিনি মিষ্টি কুমড়ার খেতে বসানো ১০০টি মৌ-বাক্স থেকে প্রায় ১০ মণ মিষ্টি কুমড়া ফুলের মধু আশা করছেন। এ মধুর বাজারমূল্য প্রতি কেজি ৬০০-৭০০ টাকা।

মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স বসালে মৌ-কলোনিগুলোর সুরক্ষা ও বিকাশে ভূমিকা রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো মধুও পাওয়া যায়।

কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে দেড় থেকে দু’শ মণ এবং প্রতি একরে ছয়শ মণ মিষ্টি কুমড়া পাওয়া যায়। মিষ্টি কুমড়ার চাষের সঙ্গে মিষ্টি কুমড়ার মধু উৎপাদন জনপ্রিয় হচ্ছে। মিষ্টি কুমড়া চাষিরা ফুলের পরাগায়নের জন্য মিষ্টি কুমড়ার খেতে মৌ-বাক্স ভাড়া নিচ্ছেন। মৌ খামারগুলো বাণিজ্যিকভাবে মধু উৎপাদনে কাজ করছে মিষ্টি কুমড়ার খেতগুলোতে।

দিনাজপুরের মৌ খামারি আব্দুল আলিম পারবতিপুর থানা।তিনি জানান, মিষ্টি কুমড়ার মধু একটি সুস্বাদু, পুষ্টিকর ও সুঘ্রাণযুক্ত মধু। বাজারে এটির ভালো চাহিদা তৈরি করছে। মিষ্টি কুমড়ার চাষ বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে দিনাজপুর কৃষি অঞ্চলে মৌ খামার স্থাপনের হারও বাড়ছে।
 


Share: