জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। পরিদর্শন শেষে তিনি দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করে প্রথমে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে কাবেরী করিমকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। এ সময় উপস্থিত শিক্ষক ও অন্যরা তাকে নিবৃত্ত করে বাইরে নিয়ে যান।