সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু পরীক্ষা চলাকালীন এই সময়ে নরসিংদীর শিবপুর উপজেলায় ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। তবে, উদ্ধারকৃত খাতাগুলো অক্ষত ও সিলগালা অবস্থায় থাকায় কোনো বড় ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্রের পরীক্ষায় নকল করার অপরাধে এক মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি পরীক্ষা চলাকালীন আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে ঘটেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই চরম অব্যবস্থাপনা। নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হলো পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র। উপজেলা কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষকদের এমন খামখেয়ালিপনায় অনিশ্চয়তায় পড়েছিলেন পৌনে দুইশ শিক্ষার্থী। এই ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অভিযুক্ত সচিবের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় মামলাও।
এ বছরের (২০২৬) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে।
চলমান এসএসসি-২০২৬ পরীক্ষায় এক সাথে অংশ নিয়েছেন বগুড়ার শাজাহানপুরের একই প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী। এর মধ্যে ৮ জন শ্রবণ, ১ জন দৃষ্টি ও ১ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার পেছানোর দাবিতে আন্দোলন চললেও তা পেছাচ্ছে না। পূর্ব-ঘোষিত ২৭ নভেম্বর