ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে দীর্ঘদিন ধরেই অ্যালকোহল, জুয়া ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্যের বিজ্ঞাপন থেকে নিজেকে দূরে রাখার নীতিতে অটল রয়েছেন। বড় অঙ্কের আর্থিক প্রস্তাব এলেও এসব প্রতিষ্ঠানের প্রচারণায় অংশ নেন না তিনি।
চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। দুজনেই এখন পর্যন্ত ৮টি করে গোল করে তালিকার শীর্ষে রয়েছেন।