স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে তার স্ত্রী দেখতে পান বলে অভিযোগ ওঠে। এ সময় পার্কে উপস্থিত লোকজনের সামনে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এক পক্ষ তার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলেছে। তবে অভিযুক্ত নেতা ও তার সমর্থকদের দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে সুপারি ও চাম্বল গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. স্বপন খান ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের সহযোগী সদস্য বলে জানা গেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়