মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনটি হত্যা মামলাসহ মোট সাত মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাজ্জাত হোসেন সাগরের (৩৫) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক মো. আশীকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় বন্দুকধারীদের হামলায় সরকারপন্থী এক মিলিশিয়া নেতাসহ ছয়জন নিহত হয়েছেন। হামলার পর হত্যাকৃতদের মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় - সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণীকূল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা একটি মৃত তরুণীর দেহ ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ নামের এক ডোমকে (মৃতদেহ রক্ষণাবেক্ষণ কর্মী) গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধায় পরকীয়ার প্রেমের সম্পর্ক হাতেনাতে ধরা পড়ার জেরে স্বামী ইকবাল হোসেনকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী হ্যাপি আক্তারের (৩০) বিরুদ্ধে। তবে মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়িতে নেওয়ার পরই ফাঁস হয় এই হত্যাকাণ্ডের ঘটনা।
ইকবালের সাত বছরের মেয়ে লিমা হত্যার সত্যতা পরিবারের কাছে প্রকাশ করে দেয় গোটা রহস্য।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা মালাকোচা, সোনাঝরি, বাবেলাকোনা, বালিজুড়ি গ্রামে আবারও বন্য হাতির তাণ্ডবের ঘটনা ঘটেছে।
কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে মদপানের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত পর্যটকের নাম মোহাম্মদ রুবেল (৪২)। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
যশোর, বুধবার (২২ অক্টোবর ২০২৫):
যুব উন্নয়নের অগ্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় "জামতলা যুব কল্যাণ সংঘ" কে সেরা সংগঠনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংগঠনের নিবন্ধন নম্বর যুউআ/যশোর -৭৭।
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটননির্ভর দেশ ইতালি তাদের শ্রমবাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে। দেশটি তিন বছর মেয়াদে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীর ছুরিকাঘাতে নিহত হয়েছে তানভীর (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী। নিহত তানভীর হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর মুন্সি পাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের তৃতীয় সন্তান।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে “বগুড়া জেলার পরিবেশগত মৌলিক সমস্যাসমূহ এবং এসকল সমস্যা হতে উত্তরণে প্লাস্টিকের বিকল্প ব্যবহার” শীর্ষক একদিনব্যাপী প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।