Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / সিরাজগঞ্জের কাজিপুরে আবাদি জমির মাটি বিক্রিকারীর অর্থদণ্ড - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে আবাদি জমির মাটি বিক্রিকারীর অর্থদণ্ড - Chief TV

2026-01-20  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  177 views
সিরাজগঞ্জের কাজিপুরে আবাদি জমির মাটি বিক্রিকারীর অর্থদণ্ড - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইমরুল হোসেন (৩৫)। তিনি উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের সেকান্দার আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে হাটশিরা গ্রামে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজার রহমান। এ সময় আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকযোগে পরিবহন ও বিক্রির অভিযোগে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১৩ ধারায় ইমরুল হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দণ্ডের অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় আসামিকে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে অংশ নেন কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদসহ পুলিশের একটি দল এবং কাজিপুর সেনাক্যাম্পের একটি দল।


Share: