Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / সবার তালিকা প্রকাশ করা হবে, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের - Chief TV

সবার তালিকা প্রকাশ করা হবে, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের - Chief TV

2025-11-25  ডেস্ক রিপোর্ট  216 views
সবার তালিকা প্রকাশ করা হবে, হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের - Chief TV

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিদষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

দুদকে অযাচিত চাপ প্রয়োগ করা হয় কি না, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেব।’

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।


 


Share: