Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / র‍্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩ নারী - Chief TV

র‍্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩ নারী - Chief TV

2026-02-22  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  109 views
র‍্যাবের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ৩ নারী - Chief TV

নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ফেন্সিডিল পাচারের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালেকা বেগম (৬০), বগুড়া জেলার ধলী (৬৫) ও বানু (৫০)।

র‍্যাব সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫ এর একটি দল মান্দা উপজেলার গোসাইপুর এলাকায় মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের সামনে নিয়ামতপুর-মান্দা ফেরিঘাট সড়কে চেকপোস্ট বসায়। এ সময় ফেরিঘাটের দিক থেকে আসা বোরকা পরিহিত তিন নারীকে সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে শরীরে পেঁচিয়ে রাখা অবস্থায় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটক তিন নারীকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।


Share: