Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / রাউজানে মহাতীর্থ বারুণীস্নান ও মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Chief TV

রাউজানে মহাতীর্থ বারুণীস্নান ও মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Chief TV

2026-01-31  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  116 views
রাউজানে মহাতীর্থ বারুণীস্নান ও মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Chief TV

চট্টগ্রামের দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের মতো এ বছরও মহাতীর্থ বারুণীমেলা ও ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে মন্দিরের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ ও ১৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচ্য কর্মসূচির মধ্যে রয়েছে— মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মহাতীর্থ বারুণীস্নান, গঙ্গাপূজা, মাতৃপূজা, পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, অষ্টপ্রহরব্যাপী দিবা-রাত্রি মহোৎসব এবং প্রসাদ বিতরণ। এসব আয়োজন সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দায়িত্ব বণ্টন নিয়ে সভায় মতবিনিময় করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সমীর চন্দ্র দে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন টিটু তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), ডা. অমল বিন্দু মহাজন, খোকন সেন, সুজন দাশ, অঞ্জন বিশ্বাস, ঝুন্টু দে, অসীম চৌধুরী, সুমন দে, আশীষ দাশ, রঞ্জিত বৈদ্য, রিটন মহাজন, দোলন ঘোষ, রঞ্জিত কর, জিতু চৌধুরীসহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আসন্ন ধর্মীয় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। পাশাপাশি আয়োজনকে আরও সফল করতে সবার সহযোগিতা ও মূল্যবান মতামত প্রত্যাশা করা হয়।

উল্লেখ্য, কাপ্তাই রোডের পশ্চিম গশ্চি বাগোয়ান, রাউজান, চট্টগ্রামে অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দির দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


Share: