Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি: ভ্যানচালক আটক ও গণপিটুনি - Chief TV

রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি: ভ্যানচালক আটক ও গণপিটুনি - Chief TV

2026-06-09  ডেস্ক রিপোর্ট  24 views
রাজশাহীতে শিশুকে যৌন হয়রানি: ভ্যানচালক আটক ও গণপিটুনি - Chief TV
রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মতিন আলী নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মদনহাটি গ্রামের ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য অভিযুক্তের ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক মতিন আলী শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। শিশুটি বাধা দেওয়া সত্ত্বেও একাধিকবার একই আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
 
পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ভ্যানচালককে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
 
পবা থানার ওসি আব্দুল হামিদ জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share: