Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম - Chief TV

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  93 views
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম - Chief TV

ওমর সানীর মালিকানাধীন মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় হামলার ঘটনায় এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় আহতের চাচা ১৩ জনের নামে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে রেস্তোরাঁয় গেলে এক কর্মীর অশোভন আচরণের প্রতিবাদ করেন আতিকুর রহমান। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়।

ওমর সানী জানান, অভিযুক্ত লিখন সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছিলেন এবং তার আচরণ সন্দেহজনক ছিল। ঘটনা জানার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পুলিশ জানিয়েছে, মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
 

Share: