Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / নতুন পে-স্কেলে বড় চমক! বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত- Chief TV

নতুন পে-স্কেলে বড় চমক! বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত- Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  172 views
নতুন পে-স্কেলে বড় চমক! বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত- Chief TV

অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই পে-কমিশন গঠন করেছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানিয়েছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির দিকেই পে-কমিশনের প্রতিবেদন আসতে পারে।

তিনি বলেন, “আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে।”
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতন কাঠামো নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব রেহানা পারভীন জানান, খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে। এতে শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


Share: