Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই - Chief TV

নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই - Chief TV

2026-02-17  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  179 views
নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই - Chief TV

নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় সাংবাদিক আরিফুল ইসলাম রনক–কে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নওগাঁ জেনারেল হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।

আরিফুল ইসলাম রনক দেশ রূপান্তর পত্রিকার রানীনগর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক বরেন্দ্রকণ্ঠ–এর সহ-সম্পাদক। তিনি জানান, মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের বিরোধের ভিডিও ধারণ করায় একদল যুবক তার মোবাইল ছিনিয়ে নেয় এবং পরে সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় তিনি অফিসে আশ্রয় নিলে হামলাকারীরা বাইরে থেকে তালা লাগিয়ে দেয় এবং তার মোটরসাইকেল নিয়ে যায়।

এ বিষয়ে দৈনিক বরেন্দ্রকণ্ঠের সম্পাদক ও নওগাঁ জেলা প্রেস ক্লাব–এর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

নওগাঁ সদর থানার কর্মকর্তা নিয়ামুল হক বলেন, মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। উভয় পক্ষ অভিযোগ দিয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: