Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নওগাঁর ছয় আসনে বিএনপির দাপট, একটিতে জামায়াত; গণভোটে সর্বত্র হ্যাঁ - Chief TV

নওগাঁর ছয় আসনে বিএনপির দাপট, একটিতে জামায়াত; গণভোটে সর্বত্র হ্যাঁ - Chief TV

2026-02-13  এ. কে. নোমান, নওগাঁ প্রতিনিধি  106 views
নওগাঁর ছয় আসনে বিএনপির দাপট, একটিতে জামায়াত; গণভোটে সর্বত্র হ্যাঁ - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী পাঁচটি আসনে বিএনপি এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয় পেয়েছে। একই সঙ্গে জেলার সব আসনেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

আসনভিত্তিক ফলাফল

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর)
বিএনপির মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ২ লাখ ২০ হাজার ৬৮৯টি এবং ‘না’ ভোট ১ লাখ ৬ হাজার ১৬টি।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট)
এ আসনে জামায়াতের এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান পান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৭০ হাজার ৮৩২টি এবং ‘না’ ভোট ৮৯ হাজার ৫৫৪টি।

নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর)
বিএনপির ফজলে হুদা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের মাওলানা মাহফুজুর রহমান পান ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৯১ হাজার ৫০১টি এবং ‘না’ ভোট ৯১ হাজার ৫৭০টি।

নওগাঁ-৪ (মান্দা)
বিএনপির ইকরামুল বারি টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের জেলা আমির আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৭ হাজার ৫৮৫ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৪৩ হাজার ২৭৬টি এবং ‘না’ ভোট ৬৮ হাজার ৩৯৩টি।

নওগাঁ-৫ (সদর)
বিএনপির জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের আবু সাদাত মোহাম্মদ সায়েম পান ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৬৪ হাজার ৫৮৪টি এবং ‘না’ ভোট ৫৩ হাজার ১২৬টি।

নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর)
বিএনপির শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের খবিরুল ইসলাম পান ৯৫ হাজার ৮৮৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির মোটরসাইকেল প্রতীকে পান ১৯ হাজার ৪৯০ ভোট।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৪৫ হাজার ১৭৬টি এবং ‘না’ ভোট ৫৮ হাজার ২৯১টি।

সার্বিক চিত্র

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জেলার ৭৮২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলায় ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। মোট ভোটদানের হার ছিল ৭৫ দশমিক ২৭ শতাংশ।

 
 
 

Share: