Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / লিটনের সেঞ্চুরি, চারশর পথে বাংলাদেশ - Chief TV

লিটনের সেঞ্চুরি, চারশর পথে বাংলাদেশ - Chief TV

2025-11-19  খেলাধুলা ডেস্ক  216 views
লিটনের সেঞ্চুরি, চারশর পথে বাংলাদেশ - Chief TV

মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুভ সূচনা করেন। তার পথ ধরেই আরেক সিনিয়র ব্যাটার লিটন দাসও পৌঁছালেন তিন অঙ্কে। দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। দুজনের পরপর সেঞ্চুরিতে ভর করে মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই নজর ছিল মুশফিকের ওপর। তবে লিটনও আলো ছড়ানোর সুযোগ হাতছাড়া করেননি। সাদা পোশাকে বরাবরই নিয়মিত পারফর্ম করা এই ব্যাটার গতকাল খেলেছিলেন তার প্রথম শ্রেণির ক্রিকেটের শততম ম্যাচ। আজ বৃহস্পতিবার সেঞ্চুরি করে মাইলফলকের দিনে মুশফিকের পথেই হাঁটলেন তিনি।

লিটন শেষবার তিন অঙ্ক স্পর্শ করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংসে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ফরম্যাটেই সেঞ্চুরি পাননি। অবশেষে ১৪ মাস পরে খরা কাটালেন তিনি। ১৬০ বলের ইনিংসে লিটনের ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ২টি ছক্কা—এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

এই মুহূর্তে লিটন ১০৩ রানে অপরাজিত। তার সঙ্গে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৩০ রানে খেলছেন। দুজন মিলে গড়েছেন ৭৭ রানের জুটি। এর আগে মুশফিকের সঙ্গে লিটন যোগ করেন ১০৮ রান। মুশফিক ১০৬ রানে ম্যাথু হাম্প্রিসের বলে আউট হয়ে ফেরেন—এ সেঞ্চুরির মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক হন।


Share: