Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার - Chief TV

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার - Chief TV

2026-02-15  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  167 views
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার - Chief TV

কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share: