Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / কনস্টেবল থেকে এএসআই, সাফল্যের নতুন অধ্যায় গাইবান্ধার আরমান আলীর - Chief TV

কনস্টেবল থেকে এএসআই, সাফল্যের নতুন অধ্যায় গাইবান্ধার আরমান আলীর - Chief TV

2026-02-04  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  181 views
কনস্টেবল থেকে এএসআই, সাফল্যের নতুন অধ্যায় গাইবান্ধার আরমান আলীর - Chief TV

কঠোর পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতা থাকলে যেকোনো কঠিন লক্ষ্য জয় করা সম্ভব—তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের পুলিশ সদস্য মো. আরমান আলী।

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ সালের পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সারা দেশে ২৫তম স্থান অধিকার করেন। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই—নিরস্ত্র) পদে দায়িত্বভার গ্রহণ করেন এবং র‍্যাংক ব্যাজ পরিধান করেন।

দীর্ঘ সংগ্রামের গল্প

একজন কনস্টেবল হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি নিয়মিত আইনবিষয়ক বই অধ্যয়ন করতেন। বাংলাদেশের প্রচলিত ৩০টিরও বেশি আইনের কয়েক হাজার ধারা আয়ত্ত করা ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দুই বছরের অক্লান্ত পরিশ্রম ও প্রস্তুতির পর প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই তিনি এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন।

সাফল্যের নেপথ্যে যাঁরা

আরমান আলী তার এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি জানান, এএসআই (নিরস্ত্র) জয়ন্ত কুমার স্যারের সার্বিক দিকনির্দেশনা তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি বাবা-মা, পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের দোয়া ছিল তার চলার পথে বড় শক্তি।

তার স্ত্রী বলেন, এটি একটি গৌরবময় অর্জন, যা সাধারণত পুলিশ সুপারের (এসপি) তত্ত্বাবধানে সম্পন্ন হয়। তিনি আশা প্রকাশ করেন—নতুন দায়িত্বে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করে মো. আরমান আলী দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


Share: