Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ - Chief TV

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ - Chief TV

2025-10-22  ডেস্ক রিপোর্ট  355 views
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ - Chief TV

১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (মাগরিবের নামাজের পর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের যেকোনো স্থানে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নিম্নলিখিত ফোন নম্বরগুলোতে জানানো যাবে —

  • ০২-৪১০৫৩২৯৪

  • ০২-২২৬৬৪০৫১০

  • ০২-২২৩৩৮৩৩৯৭

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার খবর জানাতে বলা হয়েছে।


Share: