Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ধর্ম / জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ - Chief TV

জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ - Chief TV

2026-04-19  ডেস্ক রিপোর্ট  249 views
জানা গেলো ঈদুল আজহার সম্ভাব্য তারিখ - Chief TV

গতকাল ১৮ এপ্রিল জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। শনিবার সারাদেশে চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস। আর জিলহজের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে ১৯ মে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা হবে ২৯ মে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে ঈদের সঠিক তারিখ। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।
 


Share: