Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ - Chief TV

হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ - Chief TV

2026-02-07  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  128 views
হাদি হত্যার বিচার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ - Chief TV

ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হত্যার বিচার নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে মুক্তির মোড় প্রধান সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এতে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আরমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মুখ্য সংগঠক মেহেদী হাসান, সংগঠক রাফিউল বারী রাজন এবং সহকারী মুখপাত্র নাইম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে আরমান হোসেন বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।


Share: