Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / গাজীপুরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Chief TV

গাজীপুরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Chief TV

2026-01-01  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  220 views
গাজীপুরে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - Chief TV

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানা এলাকার একটি বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়া (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share: