Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নির্দেশনা - Chief TV

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নির্দেশনা - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  166 views
এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নির্দেশনা - Chief TV

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট কিছু সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও বহাল থাকবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাঠানো হয়।

বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো—
FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW।

এদিকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল এবং শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক ও লিখিত পরীক্ষার নম্বরসংক্রান্ত কাগজপত্র, উত্তরপত্র ও আনুষঙ্গিক দলিলপত্র বিভাগভিত্তিকভাবে রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে আগামী ১৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া এসএসসি পরীক্ষার বর্ধিত সময়ের ফরম পূরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, যা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।


Share: