গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান পরিচালনা করে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, “ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলার আসামি হিসেবে সিআইডির বিশেষ দল তাকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে পলাশবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।”
উল্লেখ্য, পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে হরিদাস চন্দ্র তরণী দাস দেশজুড়ে আলোচনায় আসেন। তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া মানিলন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডি এ অভিযান পরিচালনা করে।