সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ (৩৩) পংরৌহালী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রুবেল আহমেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি ও উল্লাপাড়া থানায় একটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।