Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / সেলিম কালচারাল ইনস্টিটিউটে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ - Chief TV

সেলিম কালচারাল ইনস্টিটিউটে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ - Chief TV

2026-01-31   122 views
সেলিম কালচারাল ইনস্টিটিউটে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ - Chief TV

সেলিম কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক চিত্রকলা প্রদর্শনী, পুরস্কার ও সনদপত্র বিতরণ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) এক উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক সুলতানা রাজিয়া হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বোয়েসেলের সাবেক মহাব্যবস্থাপক এ. বি. এম. আব্দুল হালিম। কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও ইনস্টিটিউটের পরিচালক। পরে তারা বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন এবং বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশে সহায়ক।

দিনের সকল কর্মসূচির শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Share: