সিরাজগঞ্জের শাহজাদপুরে, শাহজাদপুর থানা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম বার)। নবাগত পুলিশ সুপার নতুন যোগদান করার পরে বিভিন্ন থানা পরিদর্শন করেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি শাহজাদপুর থানাও পরিদর্শন করলেন।
(০৫ ডিসেম্বর)২০২৫ ইংঃ শুক্রবার তিনি শাহজাদপুর থানায় আসলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ আসলাম আলী নবাগত পুলিশ সুপার মোহাঃ সাইফুল ইসলাম সানতু কে ফুলেল শুভেচ্ছা জানান এরপর তিনি শাহজাদপুর থানা ঘুরে দেখেন।

নবাগত পুলিশ সুপার থানা পরিদর্শনকালে থানাসমূহের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন।
তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা অসুবিধার কথা শুনুন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মাহবুবুর রহমান, পিপিএম -সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।
মোহাঃনাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল। মোহাঃ সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল। মোহাঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল।
মোহাঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল। মোহাঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল। মোহাঃরবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল সহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।