Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের - Chief TV

সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের - Chief TV

2026-04-06  খেলাধুলা ডেস্ক  177 views
সাফজয়ী ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের - Chief TV

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের ১ লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরই জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। আজ (সোমবার, ৬ এপ্রিল) বেলা ১১টার পর আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দেশে ফিরলে শিরোপা জয়ীদের ছাদখোলা বাসে উষ্ণ সংবর্ধনা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সংবর্ধনা দেয়া হয় ফুটবলারদের।


Share: