Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার - Chief TV

পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার - Chief TV

2026-02-21  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  107 views
পুলিশের  বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার - Chief TV

নওগাঁ জেলার মান্দা থানার পুলিশ একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে।

২০ ফেব্রুয়ারি ২০২৬, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গনির নেতৃত্বে একটি বিশেষ টিম সতীহাট এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ী আটক হন।

গ্রেফতারকৃতরা হলেন:
১. আদরি (২৮), স্বামী: নিমাই, গ্রাম: শ্রীরামপুর, ঋষিপাড়া।
২. মোহাম্মদ তারেক (২১), পিতা: মোঃ তাহের উদ্দিন, গ্রাম: গোবিন্দপুর।

পুলিশ জানায়, আদরির বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৩ কেজি গাঁজা। তারা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।


Share: