Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা - Chief TV

অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা - Chief TV

2026-02-04  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  142 views
অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা - Chief TV

নওগাঁর পোরশা উপজেলার নোচনাহার মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী উপজেলার ঘাটনগর তেলিপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ফেরদৌস জানান, নোচনাহার মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের দিকনির্দেশনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মজিবরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উদ্ধার করা প্রায় ৬০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান তিনি।

অভিযানকালে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. গোলাপ হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


Share: