Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একজন আটক - Chief TV

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একজন আটক - Chief TV

2026-01-22  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  154 views
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও একজন আটক - Chief TV

নওগাঁয় পুলিশের নির্দেশে এক বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ গাড়িসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

২০ জানুয়ারি ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম থেকে একটি বড় পরিমাণ গাঁজা পিকআপে নওগাঁতে আনা হবে।

পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঢাকা রোডে অবস্থান নেয়। ডিবির অপর একটি টিম নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজারে এবং আরও একটি টিম রাণীনগর এলাকায় অবস্থান নেয়, যাতে পিকআপটি পালিয়ে যেতে না পারে।

সন্দেহভাজন পিকআপটি সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় কিত্তিপুর বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া ডিবি নওগাঁর বিশেষ টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে। ড্রাইভার মো: আঃ সালাম @ শামিম (পিতা: সাহেব আলী, গ্রাম এগারো মাথা জয়মঙ্গল, থানা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম) এর দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির সময় দেখা যায়, লাকড়ি বোঝাই পিকআপের মধ্যে দুইটি বস্তার ভিতরে মোট ৮ পোটলায় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা লুকানো ছিল। গাঁজাসহ একজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, মাদক চোরাকারবারীর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযানের ব্যাপ্তি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


Share: