Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / মহাসড়কের পাশে লাল শাড়ি পরিহিত অজ্ঞাত নারীর বিকৃত লাশ উদ্ধার - Chief TV

মহাসড়কের পাশে লাল শাড়ি পরিহিত অজ্ঞাত নারীর বিকৃত লাশ উদ্ধার - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  60 views
মহাসড়কের পাশে লাল শাড়ি পরিহিত অজ্ঞাত নারীর বিকৃত লাশ উদ্ধার - Chief TV
উত্তরবঙ্গ যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে এক অজ্ঞাত নারীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
 
খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, উদ্ধারকৃত লাশের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল, যা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
তবে লাশটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
 
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Share: