চট্টগ্রামের পটিয়া উপজেলায় গভীর রাতে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এক ভিডিও ফটোগ্রাফারসহ দুই যুবককে গুরুতর আহত করেছে একদল সশস্ত্র ছিনতাইকারী।এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকায় এই নৃশংস ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন— চন্দনাইশ উপজেলার মহাজনঘাটা এলাকার রনি দাশ (৩০) এবং পটিয়া উপজেলার শোভনদণ্ডী রশিদাযাদ এলাকার মো. তানভীর (২৯)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, বুধবার রাতে চন্দনাইশে একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিও ধারণের কাজ শেষে রনি দাশ ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, বুধবার রাতে চন্দনাইশে একটি সামাজিক অনুষ্ঠানের ভিডিও ধারণের কাজ শেষে রনি দাশ ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
তারা মহাসড়কের গৈড়লার টেক এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল তাদের পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা রনির ওপর চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় এবং রনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
একই সময় তার সঙ্গে থাকা তানভীরকেও হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়।
এ সময় পেছনে থাকা অপর একটি মোটরসাইকেলে রনির কয়েকজন বন্ধু ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা দ্রুত রনির ব্যবহৃত মূল্যবান ভিডিও ক্যামেরা, মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ অর্থ এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।

আহত রনির ছোট ভাই ইমন দাশ জানান, হামলাকারীরা কাউকে কোনো চিৎকার করার সুযোগ না দিয়ে সরাসরি কুড়াল দিয়ে কোপাতে শুরু করে এবং সবকিছু লুটে নেয়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়কে এমন ভয়াবহ ও জঘন্য ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত এই ছিনতাইকারী চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং মহাসড়কে রাতের বেলা পুলিশি নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “ঘটনার বিষয়ে আমাদের টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।