কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় বাসচালক মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি মালবাহী ট্রাক কোনো ধরনের সতর্কতামূলক সংকেত বা সিগন্যাল ছাড়াই মহাসড়কের ডান পাশে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২১৫৭) একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে, এতে উভয় যানবাহনেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাসচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণের জন্য সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে এবং নিহতের মরদেহের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।