Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের - Chief TV

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের - Chief TV

2025-12-13  ডেস্ক রিপোর্ট  295 views
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের - Chief TV

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবকের।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটেছে। নিহত হৃদয় রায় পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে কথা বলছিল। এসময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

 


Share: