বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী জামায়াতের এমপিরা এসব সরকারি সুবিধা নেবেন না।
এর আগে দলের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে জামায়াতের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট ও ট্যাক্সমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।
উল্লেখ্য, শিশির মনির সুনামগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। তিনি ৬৩ হাজার ২২০ ভোট পান, আর বিএনপির প্রার্থী নাছির চৌধুরী বিজয়ী হন।