Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী - Chief TV

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  182 views
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী - Chief TV

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (সোমবার) দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত সপ্তাহে রিজভীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে।

এর আগে, গত বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান।


Share: