Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - Chief TV

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  29 views
ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - Chief TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। তিনি রামারবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়া বাড়ির ছাদে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে ছাদ থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করলে সোহেল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, রাতে শিশুটি তার মাকে পুরো বিষয়টি খুলে বলে। এরপর গভীর রাতে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বুধবার ভোরে আসামি সোহেল সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
 
ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মাহবুবুল আলম জানান, শিশু ধর্ষণচেষ্টার বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share: