Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনটে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত-chief tv

ধুনটে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত-chief tv

2026-07-14  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  37 views
ধুনটে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত-chief tv
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
‎সভায় ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যনির্ভর, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে ধুনট উপজেলার ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান।
 
‎এ সময় ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রবণ, সাংবাদিক মাসুদ রানা, জাহিদ হাসান, সুমন, ফজলে রাব্বী মানু, শিবলী সাদিক, গোলাম রব্বানী, জাকির হোসেন, আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও কার্যকরভাবে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।
‎তিনি বলেন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন সবসময় গণমাধ্যমকে সহযোগী হিসেবে বিবেচনা করে। জনগণের স্বার্থে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দিতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা হবে।
‎সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ভবিষ্যতেও প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share: