Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV

2026-07-13  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  29 views
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার - Chief TV
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকার টোকিও টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠির নলছিটি থানার হৃদয় হোসেন আব্দুল্লাহ, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার রাকিব, জয়দেবপুরের নয়াপাড়ার কফিল উদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানার কড়ইতলা বস্তির আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলীর নেতৃত্বে টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে টোকিও টাওয়ারের সামনে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

আটকদের দেহ তল্লাশি করে একটি ২৫ ইঞ্চি লম্বা লোহার ছুরি এবং ১২ ও ১০ ইঞ্চি মাপের তিনটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share: