Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / বিশ্বকাপ না খেলেও বড় সিরিজ ও টুর্নামেন্ট পাচ্ছে বাংলাদেশ - Chief TV

বিশ্বকাপ না খেলেও বড় সিরিজ ও টুর্নামেন্ট পাচ্ছে বাংলাদেশ - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  205 views
বিশ্বকাপ না খেলেও বড় সিরিজ ও টুর্নামেন্ট পাচ্ছে বাংলাদেশ - Chief TV

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো শাস্তির মুখে পড়েনি। বরং বাংলাদেশ অতিরিক্ত একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে এবং বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, যা থেকে বিসিবির ভালো আয় হতে পারে। এরপর দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্ট ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এরপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

আইসিসি শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেটের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। তাদের মতে, বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশ ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছে। তাই অতিরিক্ত শাস্তি না দিয়ে সহযোগিতা করাই বিশ্ব ক্রিকেটের স্বার্থে ভালো সিদ্ধান্ত। বাংলাদেশের বিশাল ক্রিকেট সমর্থকগোষ্ঠীও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


Share: