Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ - Chief TV

বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ - Chief TV

2026-01-20  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  136 views
বাউফলে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুরকে মারধরের অভিযোগ - Chief TV

পটুয়াখালীর বাউফলে লাল মিয়া হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে পুত্রবধূ কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত গৃহবধূর নাম কুলসুম বেগম (৩২)

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালবাগান সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লাল মিয়া হাওলাদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন।

এলাকাবাসীর অভিযোগ, কুলসুম বেগম ও তার নাতি সিয়াম মিলে লাল মিয়া হাওলাদারকে মারধর করেছেন। ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের ঘরের ভেতরে আটক করে রাখে।

আহত লাল মিয়া হাওলাদারের স্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কুলসুম বেগম তার ছেলে সিয়ামকে ফোন করে ডেকে আনেন। পরে সিয়াম তার দুই বন্ধুকে নিয়ে এসে দাদাকে বেধড়ক মারধর করেন।

তবে কুলসুম বেগম এই অভিযোগ অস্বীকার করেছেন এবং উল্টো তার ওপর হামলার অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন,
“এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Share: