Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ১৮ মাস পর খুললো আ. লীগের কার্যালয়, পড়ানো হলো মিলাদ - Chief TV

১৮ মাস পর খুললো আ. লীগের কার্যালয়, পড়ানো হলো মিলাদ - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  109 views
১৮ মাস পর খুললো আ. লীগের কার্যালয়, পড়ানো হলো মিলাদ - Chief TV

পটুয়াখালীর দশমিনা উপজেলায় দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খোলা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর ইউনিয়নের নলখোলা বন্দরে তালাবদ্ধ কার্যালয়ের তালা খোলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা।

এ সময় নেতাকর্মীরা কার্যালয়ের সামনে স্লোগান দেন এবং পরে একটি ব্যানার টানানো হয়। কার্যালয় খোলার পর সেখানে মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন আরিফ হাওলাদার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টি ভাঙচুর করে তালাবদ্ধ করে দিয়েছিল।


Share: