Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১১ মার্চ - Chief TV

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১১ মার্চ - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  152 views
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১১ মার্চ - Chief TV

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ফরম পূরণ শুরু হবে আগামী ১১ মার্চ।

রোববার সন্ধ্যায় প্রকাশিত বোর্ডের এক জরুরি সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের অধিভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষ করে তার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময় অনুযায়ী ১১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে।


Share: