Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / ধুনটে স্বপ্নসেবা'র বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন - Chief TV

ধুনটে স্বপ্নসেবা'র বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন - Chief TV

2025-10-15  সম্পাদক  288 views
ধুনটে স্বপ্নসেবা'র বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন - Chief TV

বগুড়ার ধুনটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্নসেবা ধুনট’। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, র‍্যালি ও সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং স্বপ্নসেবা পরিবারের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করা ও সামাজিক সহানুভূতি বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার রক্ষা এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদা ছড়ি ও ফলজ গাছ বিতরণ করা হয়।

স্বপ্নসেবা ধুনটের পক্ষ থেকে জানানো হয়, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তাদের এই উদ্যোগ কেবল একদিনের নয়, বরং এটি একটি ধারাবাহিক সামাজিক সেবা কার্যক্রম, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস” পালিত হয় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।


Share: