Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / ধুনটে বসতবাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ- Chief TV

ধুনটে বসতবাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ- Chief TV

2025-11-09  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  370 views
ধুনটে বসতবাড়ির জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা, থানায় অভিযোগ- Chief TV

বগুড়া জেলার ধুনট উপজেলায় বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামে।

‎ভুক্তভোগী আইয়ুব আলী, ছোট চিকাশী গ্রামের মৃত মো. সামছুল হক সরকারের ছেলে। তিনি জানান, তফসিলভুক্ত সম্পত্তিটি তিনি তাঁর বড় বোন সামেতুন নিকট থেকে হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

‎কিন্তু প্রতিবেশী আসামদুজ্জামান রবি, আরিফুল মণ্ডল, সাইফুল মণ্ডল, শারিফুল ইসলাম ও বুলু মণ্ডল পূর্ব শত্রুতার জেরে রবিবার সকালে উক্ত সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেন আইয়ুব আলী।

‎স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিবাদীগণ কোনো সিদ্ধান্ত মানেননি। পরে আইয়ুব আলী গত ৭ নভেম্বর ধুনট থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগের বিষয়ে বিবাদী আরিফুল মণ্ডল সংবাদকর্মীদের জানান, “আমাদের নিজস্ব সম্পত্তিতে আমরা বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। আইয়ুব আলী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করছে এবং অর্থনৈতিক ক্ষতি করছে।”

‎এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, “অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Share: