Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির - Chief TV

ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  202 views
ভোরবেলা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে জামায়াত আমির - Chief TV

ভোরবেলা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর মনিপুর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার ফজরের নামাজের পর তিনি ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করেন এবং নেতাকর্মীরা সেগুলো সংগ্রহ করে অপসারণ করেন। প্রায় ১৫–২০ মিনিট ধরে এই কার্যক্রম চলে।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে তিনি বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী ও তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।


Share: